আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের প্রথম অনারব প্রধানমন্ত্রী ও কুর্দিস রাজনীতিক জালাল তালাবানি আর নেই।
মঙ্গলবার জার্মানিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৪ বছর। আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন তালাবানি। ইরাকের কুর্দিস অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন তিনি। গত সপ্তাহে কুর্দিরা স্বাধীনতার প্রশ্নে গণভোট দেয় এবং ভোটে স্বাধীনতার পক্ষে রায় পড়েছে।
মঙ্গলবার তালাবানির রাজনৈতিক দল প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমাদের নেতা মারা গেছেন।’


