আন্তর্জাতিক ডেস্ক : রোববার চীন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষের পর ইরানের তেলবাহী ট্যাংকারে আগুন লেগে যায় এবং ওই অবস্থায় সেটি পূর্ব চীন সাগরের দিকে ধাবিত হয়।
পূর্ব চীন সাগরের উপকূলে ইরানের একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে চীনের পণ্যবাহী জাহাজের সংঘর্ষের ঘটনায় ৩২ জন নিখোঁজ হয়েছে।
চীনের পরিবহন মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, সাংহাই উপকূল থেকে ১৬০ নটিক্যাল মাইল দূরে শনিবার সন্ধ্যায় পানামায় নিবন্ধীত সানচি ট্যাংকারের সঙ্গে চীনের এফসি ক্রিস্টাল জাহাজের সংঘর্ষ হয়। এ ঘটনায় তেলবাহী ট্যাংকারের ৩২ ক্রু নিখোঁজ হয়েছে। নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে দুজন বাংলাদেশিও আছে।
তথ্যসূত্র : রয়টার্স অনলাইন


