ইরানের খোরাসানে ৫.৮ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশ খোরাসান-ই রাজাভিতে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্থানীয় সময় ভোররাত সাড়ে ৪টায় আফগান সীমান্তবর্তী প্রদেশের সাঙ্গান এলাকায় ওই ভূ-কম্পন অনুভূত হয়। দেশটির ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
খবরে বলা হয়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার গভীরে।  এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় ইরানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের ঘটনা