ফরিদপুরে ৩ হাজার ৪৮৬টি ইয়াবা ট্যাবলেটসহ মো. ফরিদ হোসেন (৩৩) নামে একাধিক মাদক মামলার আসামিকে আটক করেছে র্যাব।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সদর উপজেলার বাখুন্ডা রেল ক্রসিং এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক ফরিদ হোসেন ভোলার পূর্ব ইলিশা এলাকার মো. মালেক হোসেনের ছেলে।
ফরিদপুর র্যাব-০৮ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩ হাজার ৪৮৬টি ইয়াবা ট্যাবলেটসহ এক মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে। তার নামে আগেরও একাধিক মাদক মামলা ছিল। এ ঘটনায় তার নামে কোতয়ালী থানায় নতুন করে আরও একটি মামলা করা হয়েছে।


