উত্তরায় প্রাইভেট হসপিটাল ওনার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উত্তরা প্রতিনিধি: রাজধানীর উত্তরায় প্রাইভেট হসপিটাল ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বেসরকারি হাসপাতালগুলোকে জনগণের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে। সেবার মান বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা জোনের ডিসি মির্জা তারেক আহমেদ বেগ। তিনি আইন-শৃঙ্খলা বজায় রেখে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: আরিফুর রহমান ভূইয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা স্পেলাউইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন।

সভায় উপস্থিত বক্তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের প্রতি মানবিক আচরণ এবং হাসপাতাল ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। উক্ত সভায় হসপিটাল মালিকরা নানা সমস্যা তুলে ধরেন। তারা সাংবাদিকদের সাথে তাদের বিরূপ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও লুবানা জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ জহিরুল ইসলাম, সহ-সভাপতি ডা: এন এ খান (ইমরান), সহ-সভাপতি জাহিদুল হক মিতু, দপ্তর সম্পাদক ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক সম্পাদক মজিবুর রহমান আকন্দ, অর্থ সম্পাদক সোহার্দো বিন হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডা: মো: সালাউদ্দীন শাহ প্রমূখ।