শেখ রাজীব হাসান আকাশ,উত্তরাঃ রাজধানীর উত্তরায় ‘’উত্তরা জার্নালিস্ট ওয়েলফেয়ার ক্লাব’’ এর সরকারী নিবন্ধন পাওয়ায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ০৫ ঘটিকার সময় উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুচি রেস্তোরাঁয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনায় সভাপতিত্ব করেন উত্তরা জার্নালিস্ট ওয়েলফেয়ার ক্লাব এর সভাপতি ও অনলাইন বাংলা টেলিভিশন চ্যানেল সেভেন বিডি এর সম্পাদক এস,এম,এ মনসুর মাসুদ। সভায় ক্লাবের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম সমন্ধে গঠনমূলক আলোচনা করা হয় এবং সদস্যদের মধ্যে কার্যক্রম সমন্ধে মতবিনিময় করা হয়।
সভায় এস,এম,এ মনসুর মাসুদ বলেন, ‘’উত্তরা জার্নালিস্ট ওয়েলফেয়ার ক্লাব’’ এ সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী, সমাজকল্যাণমূলক ও মানবাধিকারমূলক একটি ক্লাব। পেশাদার সাংবাদিকদের মান উন্নয়নে নানাবিধ কল্যাণের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নে অলস জনশক্তিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও গবেষণামূলক একটি সমাজ কল্যাণ ক্লাব। দারিদ্র জনগোষ্ঠীর অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ এবং মানবেতর জীবনের মানউন্নয়নে কাজ করতে সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের পাশাপাশি বেসরকা্রি প্রতিষ্ঠানের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাদার সাংবাদিক এবং নিগৃহীত নির্যাতিত মহিলা ও পুরুষদের কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা। সমাজে শিশু নির্যাতন ও হত্যা, মাদকাশক্ত বিপথগামী যুবকদের সুস্থ জীবনযাপনের ব্যবস্থা করা, নিরপরাধ ব্যক্তিকে আটক নির্যাতনের বিরুদ্ধে আইনগত সহায়তা প্রদান এবং মানুষের মর্যাদা, সহায় সম্পত্তি জীবীকার উপর অন্যায় হস্তক্ষেপের বিরুদ্ধে আইনি প্রতিরোধ গড়ে তোলা। শারিরীক ও মানসিক প্রতিবন্ধীদের কল্যান, বৃদ্ধদের কল্যাণ, কারামুক্ত কয়েদীদের পুনর্বাসন করে জনসাধারনের মাঝে সচেতনতা সৃষ্টি করা আজ সময়ের তাগিদে অত্যন্ত অপরিহার্য হয়ে পড়েছে। মানবাধিকার সংরক্ষণে এবং জনস্বার্থে সংশ্লিষ্ট কতৃপক্ষকে সহযোগিতা প্রদানেও এ ক্লাবের উল্যেখযোগ্য ভূমিকা থাকবে।
‘’উত্তরা জার্নালিস্ট ওয়েলফেয়ার ক্লাব’’ এর সাথে সংশ্লিষ্ট সকলের তালিকা নিচে দেওয়া হলো।
- সভাপতি – এস,এম,এ মনসুর মাসুদ।
- সহসভাপতি – মোঃ আবু নাছের ইকবাল চৌধুরী।
- সাধারণ সম্পাদক – খান মাকসুদুজ্জামান রিয়াল।
- যুগ্ম সম্পাদক – শাহ্ রাশিদুল ইসলাম রাসেল।
- অর্থ সম্পাদক – মোঃ সাবিরুল ইসলাম জুয়েল।
- সাংগঠনিক ও সমাজকল্যাণ সম্পাদক – লুৎফুজ্জামান লিটন।
- নির্বাহী সদস্য – সদরুল আলম মিলটন।
- আজীবন দাতা সদস্য – মোঃ আলাউদ্দিন।
- সাধারণ সদস্য – মোঃ কালিমোল্লা ইকবাল।
- সাধারণ সদস্য – মোঃ সামসুদ্দিন।
- সাধারণ সদস্য – মোঃ নয়ন তালুকদার।
- সাধারণ সদস্য – শেখ মোঃ রাজীব হাসান আকাশ।
- সাধারণ সদস্য – মোঃ আমিনুল হক।
- সাধারণ সদস্য – কামরুন নাহার।
- সাধারণ সদস্য – সপনা বেগম।
- সাধারণ সদস্য – শামীমা আক্তার মুন্নি।
- সাধারণ সদস্য – মোঃ নুরুল হোক।
- সাধারণ সদস্য – মোঃ মানিক মিয়া।
- সাধারণ সদস্য – মোঃ সুলতান আহম্মেদ হৃদ্যয়।
- সাধারণ সদস্য – মোঃ জাকির হোসেন।
- সাধারণ সদস্য – মোঃ রোকনুজ্জামান কাঞ্চন।
- সাধারণ সদস্য – টিটন কুমার ঘোষ।
- সাধারণ সদস্য – মিসেস মোমেনা আক্তার রাণী।
আলোচনা শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


