উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ছুটিতে কর্মকর্তা জানেন না!

কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তাররা ছুটি না নিয়ে কর্মস্থালে অনুপস্থিত রয়েছেন কিন্তু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানেন না। আউটডোরে চিকিৎসানিতে আসা রোগীরা জানান, মঙ্গলবার সকাল ১০টা অতিবাহিত হলেও কোন ডাক্তার আসছেনা। আমরা ভেবেছি করোনাকালীণ সময় ডাক্তাররা শুধু বাহিরে চেম্বার করেন; হাসপাতালে রুগী দেখেন না। ওই সময় ডাক্তার আখতারুজ্জামান তার রোগী দেখার নির্ধারিত কক্ষে বসলে রোগীদের উপচে পরা ভীর জমে।

বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহার কাছে জানতে চাইলে তিনি জানান, সকল আউটডোরের কক্ষেই ডাক্তারা রোগী দেখছেন। ওই সময় তিনি তার অফিসের কর্মচারীদের কাছে জানতে চান, ডাক্তার সায়েম আসে নাই ? দুপুর ১২টা গড়িয়ে গেলেও ডাক্তার হীরা ও ডাক্তার সায়েমের কক্ষ তালাবদ্ধ থাকে। বিষটি ডাক্তার সায়েমের কাছে জানতে চাইলে জানান, আমি শারীরিক ভাবে অসুস্থ্য থাকায় আজ ছুটি নিয়েছি। অপরদিকে ডাক্তার হিরা জানান আজ আমার অফ ডে। জরুরী বিভাগে কেন রুগী দেখছেন জানতে চাইলে জানান, জরুরী বিভাগে যে কেউ বসেই রোগী দেখতে পারেন। জরুরী বিভাগের ডাক্তার তাসিফুল ইসলাম জানান, রুগী না থাকায় ডাক্তার হিরা জরুরী বিভাগে বসে তার রুগি দেখছেন!।