কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকদের কাছ থেকে ৩০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) কেন্দ্র পরিদর্শনে যাওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম মোবাইল ফোনগুলো জব্দ করেন।
মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল কাদের বলেন, মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে না যেতে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হলেও অনেকে এই নির্দেশনা অমান্য করছেন। বিষয়টি ম্যাজিস্ট্রেটের নজরে আসে।এবং মোবাইল ফোনগুলো জব্দ করে।
এব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম বলেন, ‘ওই কেন্দ্রের দায়িত্বরত মাত্র চার থেকে পাঁচ জন শিক্ষক ছাড়া সকল শিক্ষক মোবাইল ফোন সচল রেখে পরীক্ষা নিচ্ছিলেন। এটা সরকারি নির্দেশনার লঙ্ঘন। শুধু তাদের (শিক্ষকদের) মোবাইল জব্দ করেছি। তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হবে।


