কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ‘কৃষক বাঁচাও – দেশ বাঁচাও’ স্লোগানকে ধারন করে সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সকালে মসজিদুল হুদা মোড়ে উলিপুর কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ কমিউনিটি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাজু, উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার সাহা, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সরকার কোনো রকমের কারন ছাড়াই সরকারি আমলাদের বেতন ভাতা বাড়ানোর লক্ষে কৃষককে মেরে সারের দাম বৃদ্ধি করেছে। তারা আরো বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে যে পরিমান সংকট দেখানো হয়েছে এটি কোনো কারন হতে পারে না। অতি দ্রুতই সারের দামসহ কৃষকের উপর সকল প্রকার জুলুম প্রত্যাহারের দাবী জানান।


