কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে গত রোববার রাতে জমিতে হাঁস নামানোকে কেন্দ্র করে নুর আমিন(৫২) গুরুত্বর আহত হয়েছেন।
জানা গেছে, রবিবার রাতে উপজেলার পান্ডুল ইউনিয়ের আপুয়ার খাতা সোত্তার ভিটা গ্রামে উমাল উদ্দিনের পুত্র নূর আমিনের (৫২) হাঁস বাড়ির পার্শ্বের চাচাতো ভাই ফরু মিয়ার রোপনকৃত জমিতে নামে। এ নিয়ে উভয় পক্ষের বাক বিতন্ডা হয়।
নুর আমিন ঘটনার দিন রাতে বাড়ি থেকে বের হলে এরই জের ধরে চাচাত ভাই ফরু মিয়া ও তার পুত্ররা নুর আমিনের উপর আক্রমণ করে এবং কামড় দিয়ে ক্ষত-বিক্ষত করে। এসময় তার আত্মচিৎকার এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


