কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে জমি-জমার বিরােধকে কেন্দ্র করে দশম শ্রেনির মাদ্রাসা ছাত্র বেনজির আহম্মদ খাঁন (১৬) এর উপর হামলার অভিযােগ পাওয়া গেছে। বর্তমানে আহত ওই ছাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেয় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে, বুধবার (০২ জুন) বিকালে আপুয়ারখাতা গ্রামে। এ ঘটনায় ওই ছাত্রের পিতা নাজমুল ইসলাম খাঁন বৃহস্পতিবার (০৩ জুন) থানায় অভিযােগ করেছেন।
ওই ছাত্রের পিতা জানায়, উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতা গ্রামের নাজমুল ইসলাম খাঁনর সাথে পাশ্ববর্তী আপুয়ার খাতা সাত্তারভিটা এলাকার হানিফ উদ্দিনের ছেলে জাবেদ মিয়ার (৪২) জমি-জমা নিয়ে বিরােধ চলে আসছিল। ঘটনার দিন বুধবার বিকালে বেনজির আহম্মেদ খান তার চাচা নােমান ফেরদৌস খানের উলিপুরস্থ বাড়িতে কাজর জন্য টাকাসহ বাড়ির গাছের আম নিয়ে যাচ্ছিলেন পথিমধ্যে জাবেদ মিয়াগং বেনজিরকে একা পেয়ে মারধর করে টাকা, মােবাইল ফােন কেড়ে নেয়। মারধরের ফলে বেনজির গুরুত্বর অসুস্থ হয় পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্য কমপ্লেক্স ভর্তি করান। বেনজির আহম্মেদ খান স্থানীয় আপুয়ারখাতা আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।
বেনজিরের চাচা উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নােমান ফেরদৌস খান অভিযােগ করে বলেন, ভাতিজা বড় ভাইয়ের কাছ থেকে কাজের জন্য ৫০ হাজার টাকা ও আম নিয়ে আমার বাড়িতে আসছিলেন। পথিমধ্যেই হামলার ঘটনা ঘটে। হামলাকারী জাবেদ মিয়া ভাতিজার কাছ থেকে শুধু টাকা পয়সা কেড়ে নেয়নি তাকে পিটিয়ে বাম হাতের কুনুই ভাঙ্গে ফলে ও শরীরের বিভিন জায়গায় গুরুত্বর জখম করে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাঈদুল ইসলাম জানান, বেনজির আহম্মেদ খান নামের এক কিশােরকে বুধবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানাে হয়। তার চিকিৎসা চলছে, বর্তমান স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে উলিপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন অভিযােগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


