কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা স্কুল এন্ড কলেজের নবীনবরন,সততা স্টোরও ডিজিটাল হাজিরা উদ্বোধন ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মজিবর রহমান সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব,দুর্নীতি দমন কমিশন এর উলিপুর সমন্বয়কারী অধ্যাপক ফিরোজ আলম,অধ্যক্ষ হাফিজ রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইয়ামিন সহ শিক্ষকবৃন্দ। পরে স্কুল ও কলেজের সততা স্টোর ও ডিজিটাল হাজিরা উদ্বোধন করেন প্রধান অতিথি।


