কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে উলিপুরে মানবিক বাংলাদেশ সোসাইটি উলিপুর উপজেলা শাখার উদ্যোগে পথচারীদের মাঝে ৫শতাধিক মাস্ক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উলিপুরে মসজিদুল হুদা মোড়,ফল মার্কেট সহ কয়েকটি স্থানে পাঁচ শতাধিক পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা গোলাম হোসেন মন্টু, থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মানবিক বাংলাদেশ সোসাইটির উপজেলা শাখার উপদেষ্টা আবু সাঈদ সরকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল,মানবিক বাংলাদেশ সোসাইটি উপজেলা শাখার উপদেষ্টা রিপন মিয়া,সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী প্রমূখ


