উলিপুরে শীতার্ত মানুষের মাঝে তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটি’র কম্বল বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তারুণ্যের  ঐক্য সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে- শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা দালাল পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জুম্মার নামাজ শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন হোকডাঙ্গা দালাল পাড়া জামে মসজিদের ঈমাম মাওলানা নুরুল ইসলাম  সাহেব।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আতাউর রহমান আতা, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মমিন উদ্দিন ব্যাপারী,স্থানীয় জনপ্রতিনিধি রুহুল কুদ্দুস মেম্বার, এনামুল হক ( চাঁদ ),আবু তালেব ব্যাপারী সহ সংগঠনের সদস্যবৃন্দ।
সংগঠনটির কিছু লক্ষ ও উদ্দেশ্য তুলে ধরেন সভাপতি আতাউর রহমান আতা। লক্ষ্য ও উদ্দেশ্যঃ অসচ্ছল গরীব মেধাবীদের শিক্ষা বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উচ্চ শিক্ষার ব্যাপারে সহায়তা প্রদান,বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এবং যেকোনো সমস্যায় সমাজের গরীব অসহায়দের সাহায্য প্রদান, বিনা মূল্যে রক্তদান করা এবং অসুস্থ রোগীর রক্তের ব্যবস্থা করে দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বৃহ্ম রোপণ, মাদকদ্রব্য ও বাল্যবিবাহ প্রতিরোধ,  নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক ব্যাধি নিরসনে তরুন-তরুনীদের সম্পৃক্ত করা ও তাদের বিশেষ ভূমিকা রাখা,সংগঠনের সদস্যদের পড়াশুনার ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা  প্রদান এবং সমাজ তথা দেশকে দুর্নীতি মুক্ত, পরিস্কার ও সুন্দরভাবে বেঁচে থাকার সেই লক্ষে কাজ করা।
উল্লেখ্য ২০১৯ সালের  ২৯ নভেম্বর ফলজবৃহ্ম রোপণ কর্মসূচীর মাধ্যমে সংগঠনটির অগ্রযাত্রা  শুরু  হয়েছে।