এমপি আলী আজম মুকুলের আগমনে ভোলা-২ আসনে হাজারো জনতার ঢল

আব্দুল আজিজ বোরহানউদ্দিন: বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা, ভোলা-২ আসনের সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব আলী আজম মুকুল (এমপি)’র আগমনে এলাকায় জনতার ঢল নেমেছে। কাক ডাকা ভোর থেকে হাজার হাজার আ’লীগ নেতা-কর্মী বোরহানউদ্দিন ল ঘাটে তাকে বরণ করতে এসে জড়ো হয়।

মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে ল যোগে বোরহানউদ্দিন পৌছেন একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রাপ্ত এমপি মুকুল। এ সময় তাকে বরণ করতে বোরহানউদ্দিন ও দৌলতখাঁন উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা থেকে নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে ল ঘাটে এসে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়। প্রিয় এমপি ২য় বার নৌকা প্রতিকে মনোনয়ন পাওয়ায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও সম্পাদক ওবায়েদুল কাদেরকে ধন্যবাদ জানান তারা। তাকে কাছে পেয়ে অনেকেই আবেগআপ্লত হয়ে পড়েন।

পরে সকাল ১০টায় উপজেলা সড়কে তার বাস ভবনে সংক্ষিপ্ত সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে এমপি মুকুল বলেন, এখন আপনাদের কাজ সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করা। ভোলা-২ আসনে আ’লীগের মধ্যে কোন কোন্দল নেই। নিজেদের মধ্যে নেই কোন কোন প্রতিপক্ষ । আমরা ভোলা-২ আসনটি সভাপতি শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করে উপহার দিবো।

এসময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার, সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, আ’লীগ নেতা আলহাজ্ব জাফর উল­্যাহ চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম খান, আ’লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম রুবেল, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা যুবলীগ সভাপতি তাজউদ্দিন খান, সাধারন সম্পাদক ইসমাইল খান, সেচ্ছাসেবকলীগের আহবায়ক মোহাম্মদ আলী হীরা, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক পলাশ বিশ্বাস সহ আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা।