এশিয়ান টিভি’র ডিএমডি সাজ্জাদ রশিদের রোগমুক্তি’র দোওয়া ও মিলাদ মাহফিল

মোঃ শামীম হোসেন ক্রাইম চিফঃ ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় এশিয়ান টিভি’র ডিএমডি সাজ্জাদ হোসেন রশিদ পারভেজের রোগমুক্তি কামনায় দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১০জানুয়ারী) বিকেল ৪ (চার) ঘটিকার সময় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের হলরুমে এশিয়ান টিভির ডিএমডি মোঃ সাজ্জাদ হোসেন রশিদ পারভেজ এর রোগ মুক্তি কামনা করে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক মো. শাহ আলম এর আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় সাংবাদিক ও রিপোর্টার্স ক্লাবের সদস্যরা উপস্থিত থেকে মিলাদে অংশগ্রহণ করে সাজ্জাদ হোসেন রশিদ এর রোগ মুক্তি চেয়ে আলোচনা শেষে দোওয়া ও মোনাজাত করেন। পরে মুফতি হাফেজ মাওলানা মো. মুজিবুর রহমান মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক দেশবাংলা পত্রিকা’র স্টাফ রিপোর্টার ও আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,সহ সভাপতি নিজাম উদ্দিন,যুগ্ন সাধারণ সম্পাদক হাসান মিয়াজী, অর্থ সম্পাদক নূরে আলম জিকু, কার্যনির্বাহী সদস্য মো. শামীম হোসেন, সহ মো. বাবুল হোসেন,মো. আসাদুজ্জামান লিটন, খোরশেদ আলম, বেলাল চৌধুরী, জনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সৃতিসংসদের ঢাকা জেলা সভাপতি মো. নজরুল ইসলাম নিরব, জসিম উদ্দিন প্রমুখ।