এসিআই ক্রপ কেয়ারের উদ্যোগে শীর্তার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম ও লালমনিরহাটে এসিআই ক্রপ কেয়ারের উদ্যোগে ৪শতাধিক শীর্তার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ হয়েছে। বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) লালমনিরহাট জেলার সেলিম নগর এলাকায় ও কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খাঁন ইউনিয়নের মনিডাকুয়া গ্রামে শীর্তার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,এসিআই ক্রপ কেয়ারের সেলস্ ম্যানেজার মোঃ মাহবুবুল হোসেন, কৃষিবিদ কামরুজ্জামান,হিমু বীজ ভান্ডারের আঃ হালিম,ইসমাঈল ট্রেডার্সের মোঃ ইসমাঈল হোসেন প্রমুখ।