ঐতিহ্যবাহী বড়ই বাড়ী স্কুল ও কলেজে বার্ষিক পুরুষ্কার বিতরণী ও সাংস্কৃতি অনুষ্ঠান, শিক্ষার্থীদের মাঝে আনন্দের ঢল

কালিয়াকৈর প্রতিনিধিঃ আশিকুর রহমানঃ নানা উৎযাপণা, খেলাধুলা ও নাট্যকলার মধ্যে দিয়ে পালিত হল কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী বড়ই বাড়ী স্কুল ও কলেজে ৬৯ তম বার্ষিক পুরুষ্কার বিতরণী ও সাংস্কৃতি অনুষ্ঠাণে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি, মাননীয় মন্ত্রী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়।

এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার ও বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাবৃন্দ। সকাল থেকেই নান কোচ কাওয়াচ গান, কবিতা আবৃতি ,নাট্যকলা, স্কাউট সহ নান আয়োজন পালন করেন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বৃন্দরা।

পরে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ সোলায়মান সিকদার,এবং তার পর পর শুরু হয় সাংস্কৃতি অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহন করেন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষকগণ এবং বহিরাগত শিল্পীরা। শিক্ষার্থীরা জানালেন প্রতি বছর এই অনুষ্ঠানের অনেক মানুষের সমাগম ঘটে, অনেক আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করে এই দিনটি।