নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ৩ জন নিহত হয়েছে। মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় নিহত সকলেই দোকান কর্মচারী।
গেল বৃহস্পতিবার (১ এপ্রিল ) রাত আনুমানিক তিনটার দিকে এই ঘটনা ঘটে বলে জানা যায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, কুতুপালং বাজারে বখতিয়ার মার্কেটে আগুন দেখতে পান স্থানীয়রা। মূহুর্তের মধ্যে তা ছড়িয়ে যায় পাশে থাকা দোকানগুলোতে।
খবর পেয়ে সাথে সাথে ছুটে যায় ফায়ার সার্ভিসের তিনটি। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। পড়ে পুড়ে যাওয়া দোকান ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।
তারা কক্সবাজারের কুতুপালং এর ১০ নং ক্যাম্পের বাসিন্ধা। রাতে মার্কেট বন্ধ করে দেওয়ার পর তিন কর্মচারী বাড়িতে না গিয়ে দোকানে শুয়ে ছিলেন। এখনো আগুন লাগার সঠিক কারণ জানতে পারেনি ফায়ার সার্ভিস। এই অগ্নিকান্ডে মার্কেটের ৭ দোকান পুড়ে গেছে।


