আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই। বার্ধক্যজনিত অসুস্থায় ভুগে শনিবার (১৮ আগস্ট) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। ঘানার এ কূটনীতিক সুইজারল্যান্ডে থাকছিলেন। সেখানেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাতিসংঘ অভিবাসন সংস্থা আইওএম। ১৯৯৭ থেকে ২০০৬ পর্যন্ত জাতিসংঘ মহাসচিব পদে দায়িত্ব পালনকালে বিশ্বশান্তিতে অবদানের জন্য ২০০১ সালে যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন কফি আনান।
বিস্তারিত আসছে…


