মোঃ জাহাঙ্গীর: গ্রীন ভয়েস ঠাকুরগাঁও জেলা শাখা প্রায় ১৫০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ। আজকে ঠাকুরগাঁও জেলার কাঠালডাঙ্গী, টেংরিয়া,ভাতুড়িয়া,ঝারবাড়ী, ভুতডাংগী,পুলপাহাড় ও গুচ্ছগ্রামে প্রায় ১১০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণে সাদেকুল ইসলামের নেতৃত্বে (সভাপতি, গ্রীন ভয়েস ঠাকুরগাঁও জেলা শাখা) ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য, আসরাফুল, উজ্জ্বল, খায়রুল ইসলাম, তরিকুল ইসলাম, টগর, আনোয়ার, মাহাফুজ, রাজিব, সোহাগ, সাইরুল, মুহিন, দোয়েল ও আরো অন্য সদস্যরা নিজ নিজ এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়।
এছাড়াও নেকমরদ ও বালিয়াডাঙ্গীতে প্রায় ৪০ টি পরিবারের মধ্যে ত্রাসামগ্রী পৌঁছে দেয় নেকমরদ ও বালিয়াডাঙ্গীর বন্ধুরা। কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে সবাই গ্রীন ভয়েসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্ঠা আলমগীর কবির ও রংপুর বিভাগের সমন্বয়ক মুনসেফ তৃপ্তি, কাজী মাহমুদ সহ সবাইকে ধন্যবাদ জানান।
এ ব্যাপারে ৬নং ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান সরকার বলেন যে, “গ্রীন ভয়েস ঠাকুরগাঁও জেলা শাখার এটা একটা মহৎ উদ্দ্যোগ, প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করার পাশাপাশি কঠিন সময়ে দুস্থ ও অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে প্রমান করে দিল মানুষ মানুষের জন্য।”


