জেলা প্রতিবেদকঃ করোনা ভ্যাকসিনের নেওয়া টিকা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা একাংশ) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। তিনি করোনা টিকা প্রথম ডোজ নেনে অন্তত এক মাস আগে।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুর ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন এমপি তানভীর ইমামের ব্যক্তিগত সরকারী উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল।
তিনি জানান, এমপি তানভীর ইমাম দু’দিন তার নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচি শেষে সংসদে যোগ দেয়ার জন্য রাজধানীতে ফেরেন। গত ৩১ মার্চ তিনি জাতীয় সংসদ ভবন সংলগ্ন বুথে কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা দেন। সন্ধ্যায় তার ফলাফল পজিটিভ আসে। তিনি বর্তমানে রাজধানীর বাসভবনে আইসোলেশনে আছেন।
সুস্থতার জন্য এমপি তানভীর ইমাম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


