করোনা ভাইরাসঃ সুনামগঞ্জের ৩টি শুল্ক স্টেশনে কয়লা রপ্তানি বন্ধ

জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে ভারতের মেঘালয় রাজ্য থেকে সুনামগঞ্জের তিনটি শুল্ক স্টেশন দিয়ে কয়লা চুনাপাথর রপ্তানি কার্যক্রম বন্ধ করছে ভারত।
মেঘালয় রাজ্যে থাকা কয়লা চুনাপাথর রপ্তানিকারক সংগঠন বাগলী এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের এমন সিদ্ধান্ত ই-মেইলে সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তাকে জানায়।
তাহিরপুরের বড়ছড়া শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম জানান, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ২৩-৩১ মার্চ টানা নয়দিন ওই তিন শুল্ক স্টেশন দিয়ে ভারতীয় রপ্তনিকারকগণ আপাতত কয়লা ও চুনাপাথর রপ্তানি কার্যক্রম স্থগিত করেন।