নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সতর্কতার অংশ হিসেবে চট্টগ্রাম চিড়িয়াখানা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
বুধবার (১৮ মার্চ) বিকেলে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন চিড়িয়াখানা নির্বাহী কমিটিকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন।
চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সদস্য সচিব ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন জানান, ডিসি স্যারের নির্দেশে ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ সময়ে চিড়িয়াখানায় সবধরনের দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে জানান মো. রুহুল আমিন।


