নূর মোহাম্মদঃ “২০০৮ সালে আওয়ামীলীগ সারাদেশে ২৭১ আসন পেলেও লক্ষ্মীপুরে আমরা একটি আসনও পাইনি। এটা আমাদের মঞ্চের প্রথম সারির নেতাদের ব্যর্থতা।
তাই নেতা- কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে নেতা – কর্মীদের ঐক্যবদ্ধ করে সাধারণ মানুষের কাছে যেতে হবে। নৌকাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে হলে ঐক্যর বিকল্প নাই। ” বুধবার লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ৬ নং বাংগাখাঁ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে লক্ষ্মীপুর -০২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড নুরুদ্দীন চৌধুরী নয়ন এমপি একথা বলেন।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ০৩ আসনের সাংসদ ও সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী বীরমুক্তিযুদ্ধা শাহজাহান কামাল এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, চন্দ্র গঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্ট্রাকটার সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা- কর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু বলেন তৃণমূল কে শক্তিশালী করতে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে।


