কাঁচাবাজারে আগুন, পুড়েছে ৫০ দোকান

নগরের পাহাড়তলী কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫০টি দোকান পুড়ে গেছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, মধ্যরাতে পাহাড়তলী কাঁচাবাজারে আগুন লাগে।

পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।