কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জামিম হোসনে জামিলের পরিবর্তনের অঙ্গীকার

৪৭ নং ওয়ার্ডকে আধুনিক, পরিচ্ছন্ন এবং দুর্নীতিমুক্ত এলাকায় পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জামিম হোসনে জামিল।

তিনি বলেন, “পরিবর্তনের অঙ্গীকার এবং উন্নয়নের দৃঢ় প্রত্যয় নিয়েই আমি ৪৭ নং ওয়ার্ডবাসীর সেবা করতে চাই। একটি দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন ও স্মার্ট ওয়ার্ড গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

জামিল বলেন, “আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকবো। আসুন, আমরা সবাই একসাথে কাজ করে ৪৭ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করি।”

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও সমর্থন কামনা করে তিনি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।