কাজিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত হয় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে:  বরগুন জেলাধীন বেতাগী উপজেলার কাদিরাবাদ ইউপির কাদিরাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের  দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোশাররফ হোসেন। বিদ্যালয়ের সভাপতি জনাব এমন ফারুক মৃধা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ আশরাফ আলী মিয়া প্রধান উপদেষ্টা কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয় ও জনাব মোঃ শাওকাতুল আলম পান্না,দাতা সদস্য কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক  মশিউর রহমান কনক এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন,  প্রমুখ। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী  ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। । সর্বশেষে উপস্থিতি জনতা ও অভিভাবকদের অনুষ্ঠিত হয় রেফেল ড্র।