এম এম সি মেহেদী: বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে আইন মেনে চলবো নিরাপদ সড়ক গড়ব এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করেছেন। গতকাল সোমবার ১টায় মহা-সড়কের পার্শ্বে ব্যানার ফেষ্টুনী ও লিফলেট বিতরন করেন। এর আগে বিভিন্ন যানবাহনের চালক শ্রমিকদের নিয়ে একটি র্যালীও করেছেন। র্যালিটি কাটাখালী বাসস্ট্যান্ডের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদিক্ষন করে। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপ-পুলিশ পরির্দশক (এসআই) মলয় রায় এর নের্তৃত্বে এএসআই ছগির হোসেন, এএসআই খালিদ হোসেন, এ টি এস আই জাহাংগীর হোসেন সহ থানার সদস্যরা ও দুই শতাধিক চালক শ্রমিকরা উপস্থিত ছিলেন। ####


