নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ৩ নং দালাল বাজার ইউনিয়নে কামানখোলা অলিউল্লা মুসলিম পলিটেকনিক একাডেমীর বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ০২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড নুরুদ্দীন চৌধুরী নয়ন এমপি।
সভায় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টার, দালাল বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযুদ্ধা নুর নবী চৌধুরী, ৩ নং দালাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযুদ্ধা নুরুজ্জামান মাষ্টার, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল্লাহ মাসুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ আহমদ ভুঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী,ছাত্র -ছাত্রী, ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথির বক্তব্য এড নুরুদ্দীম চৌধুরী নয়ন এমপি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের এমপি মন্ত্রী। তাদের ভালো পড়ালেখা করে আগামীদিনের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে পড়ালেখায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থী ও বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মধ্য বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু।


