কামাল লোহানীর মৃত্যুতে মেয়র আতিকুলের শোক

নিজস্ব প্রতিবেদকঃ একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় মেয়র বলেন, এদেশের সাংবাদিকতার জগতে কামাল লোহানী একটি বিশিষ্ট নাম। সাংবাদিকতা জগতে তার অবদান অনস্বীকার্য। দেশের শিল্পাঙ্গনেও তিনি নেতৃত্ব দিয়েছেন সাবলীলভাবে। কামাল লোহানীর মৃত্যুতে জাতি এক মেধাবী সন্তানকে হারালো।

আতিকুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কামাল লোহানী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তিনি শনিবার সকালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর