কালিহাতিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরহী নিহত

মোহাম্মদ হাসান আলী,জেলা ব্যুরো চীফ,টাঙ্গাইলঃ টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বাগুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাহমুদুর রহমান (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত।

টাঙ্গাইল অলিম্পিক কোম্পানির আর এম মোহাম্মদ মাহমুদুর রহমান মোটরসাইকেল যোগে কালিহাতীর দিকে যাত্রাকালে এই দুর্ঘটনা ঘটে। বাগুটিয়া ব্রিজের কাছে অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ( ঢাকা মেট্রো ট ২০ ৭৪৩৪)মোটরসাইকেল কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মাহামুদুর রহমান নিহত হন।

নিহত মাহমুদুর রহমান (৫০) দিনাজপুর জেলার শ্রীবরদীপুর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে। তিনি অলিম্পিক কোম্পানির আর এম পদে টাঙ্গাইল কর্মরত ছিলেন।