কালীগঞ্জে কিশোরীর মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার
জেলা প্রতিবেদকঃ নিখোঁজের ১৭ দিন পর ঝিনাইদহে একটি কলাক্ষেত থেকে কেয়া খাতুন (১৬) নামে এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের একটি কলাক্ষেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
কেয়া খাতুন ওই উপজেলার ত্রিলোচনপুর গ্রামের আব্দুস সামাদের মেয়ে। সে বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বাংলানিউজকে জানান, রাস্তার পাশে কলাক্ষেতে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।