কালের কণ্ঠের জিএম হারুন রশীদের মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ কালের কণ্ঠের বিজ্ঞাপন বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) হারুন রশিদের মা নূরজাহান বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (০৯ মার্চ) সকালে ঢাকার খিলক্ষেত এলাকার বাসায় তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। বাদ যোহর ঢাকায় মরহুমার প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দক্ষিণ-পশ্চিম কেরোয়া এলাকার বাড়িতে বাদ এশা দ্বিতীয় নামাজের জানাযা শেষে মরহুমার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি প্রয়াত রাজনীতিবিদ আবদুল জলিল মিয়ার সহধর্মীনী। মৃত্যুকালে তিনি ছয় ছেলে, দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ,  পৌরসভার মেয়র ইসমাইল খোকন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও আওয়ামী লীগ নেতা রফিকুল হায়দার বাবুল পাঠানসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যাক মুসল্লি অংশ নেয়।