কাহালুতে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও অন্যান্য সামগ্রী বিতরণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালুতে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, পোশাক ও জুতা বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা হল রুমে উপজেলার ৮৫ জন গ্রাম পুলিশের প্রত্যেকের মাঝে ১টি করে বাইকেল, এক সেট পোষাক ও এক জোড়া জুতা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ ও উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ সহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

কাহালু পৌর গো-হাট বন্ধ করে দিলেন ইউএনও কাহালু (বগুড়া) প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার বগুড়ার কাহালু পৌর এলাকায় লাগা গো-হাট বন্ধ করে দিলেন ইউএনও।

জানা গেছে, জেলা প্রশাসকের অনুমতি না থাকায় এবং কাহালুতে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান কাহালু পৌর গো-হাট বন্ধ করার ঘোষণা দিয়েছেন।

এ সময় ক্যাপ্টেন মাশনুর ইসলাম এর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ ও রোভার স্কাউটদল তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

তবে গোহাট ভেঙ্গে যাওয়ায় হাটে আসা ক্রেতা-বিক্রেতারা অসন্তোষ প্রকাশ করেন।