ফাহিম আহম্মেদ রিয়াদ, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ লকডাউনের ৪র্থ দিন রোববার সকাল থেকেই বগুড়ার কাহালু পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের হাট বাজারে গিয়ে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে ব্যাপক সচেতনতামূলক প্রচারনা সহ মাস্ক বিতরণ করছেন উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান।
এছাড়া ওই দিন দুপুর পর্যন্ত স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে ৪ ব্যক্তির ১১’শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান এর সাথে কথা বলা হলে তিনি জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।


