কুকুরের দুই মুখ, গজিয়েছে দাঁত, ঝরছে লালাও, ভিডিও দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ দু’মুখো সাপ নিয়ে বিস্তর কিংবদন্তি রয়েছে। কিন্তু তাই বলে দু’মুখো কুকুর! শুনতে যতই বিদঘুটে লাগুক না কেন, এমনই এক কুকুরের সন্ধান পাওয়া গিয়েছে সম্প্রতি। আর সেই ভিডিও নিয়ে কৌতূহলী হয়ে পড়েছেন নেটিজেনরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘নিউজ নাইন’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় এক পথকুকুর উদ্ধার হয় সম্প্রতি। বছর পাঁচেক বয়সের ওই কুকুরটির দু’টি মুখবিবর। একটি যথাস্থানে আর অন্যটি তার কানের কাছে। দ্বিতীয় মুখটিতেও রয়েছে দাঁত এবং সেই মুখ থেকে লালা নিঃসরণও ঘটে।

টোড নামে এই কুকুরটিকে উদ্ধার করে ‘মাট মিসফিটস’ নামের এক রেসকিউ সেন্টারে নিয়ে আসেন এক মহিলা। প্রাথমিক পরীক্ষাতেই কুকুরটির শরীরের এই অসঙ্গতি ধরা পড়ে। পশু চিকিৎসকরা জানিয়েছেন, এই অতিরিক্ত মুখটি যত বীভৎসই দেখাক না কেন, তা থেকে কোনও যন্ত্রণা অনুভব করে না টোড। কিন্তু তার ঘ্রাণেন্দ্রিয় অন্য কুকুরদের মতো প্রখর নয়। তবে ওই অতিরিক্ত মুখ থেকে নিঃসৃত লালাও তাকে বিরক্ত করে না। কারণ তা তার লোমে লেগে থাকে না।

দুই মাথাওয়ালা বাছুর দুধ খেল দুই মুখেই! ভিডিও দেখুন

https://youtu.be/EE7U1jBDGg4

পশুচিকিৎসকরা জানিয়েছেন, টোড খুবই শান্ত কুকুর। সে এমনিতে কারোকে বিরক্ত করে না।