কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ যাত্রী। রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে বুড়িচং উপজেলার নাজিবাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা সবাই স্টারলাইন বাসের যাত্রী।
নাজিরাবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।


