কুমিল্লায় গ্রামে জমি নিয়ে সংঘর্ষে দুইজন নিহত ও ১৫ জন আহত

কুমিল্লায় দুর্বৃত্তদের হাতে আ.লীগ নেতা খুন

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিদলাই গ্রামে জমি নিয়ে সংঘর্ষে দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে শিদলাই গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিদলাই গ্রামের আমেরিকা প্রবাসী শামছুল হক গ্রুপ ও লিটন গ্রুপের মধ্যে বাড়ির সীমানাসংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে সকালে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ উভয় পক্ষ আক্রমণ করে। এ সময় শিদলাই গ্রামের আবদুল ওয়াদুদ মেম্বারের ছেলে খোরশেদ আলম (৪৫) ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। এদের মধ্যে ছয়জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একই গ্রামের আবদুস ছোবহানের ছেলে শানু মিয়া (৬০) মারা যান।