কুষ্টিয়া জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

আব্দুল আলীম, কুষ্টিয়াঃ কুষ্টিয়া জেলা আইন–শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।

এসময় জেলা প্রশাসক বলেন,জনগণের জান–মাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সমগ্র জেলার আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। এজন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, যেখানেই বিশৃংখলা সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনশৃংখলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।

কুষ্টিয়া জেলাজুড়ে চুরি ছিনতাই মাদক পাচার ও বিক্রয়সহ অযাচিত বাজার মূল্যের উদ্র্ধগতিসহ হঠাৎ করে ডিমের মূল্য বৃদ্ধির কারন উদ্ঘাটনসহ পরিস্থিতি নিয়ন্ত্রনসহ জেলার সার্বিক আইন শৃংখলা বিষয়ে বিস্তর আলোচনা হয়।