আজাদ হোসেন-কুষ্টিয়া জগতি: পৌরসভার ১৭ নং ঝালুপাড়া গ্রামে চাচাত ভাইয়ের ধারালো হাঁসুয়ার কোপে মিঠুন হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত মিঠুন ঝালুপাড়া গ্রামের মৃত ইলাত আলী মন্ডলের ছেলে। গতকাল সোমবার রাত ৯টার দিকে
স্থানীয় একটি মুদি দোকানের পাশে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচাত ভাই শিমূল
মন্ডল(৩০) পলাতক রয়েছে। এলাকাবাসীরা জানায়, শিমুলের সাথে তার চাচী শাশুড়ীর পরকিয়া সংক্রান্ত বিষয় নিয়ে দুই
জনের মধ্যে বিরোধ ছিল। আর এই পরকিয়ার প্রতিবাদ করায় মিঠুনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে শিমূল।জানা গেছে, গ্রামে বাড়ীর সামনেই শিমূল হোসেনের মুদি দোকান রয়েছে। গেল রাত ৯টার দিকে মিঠুন হোসেন চাচাত ভাই শিমূল হোসেনের মুদি দোকানের
সামনে গেলে শিমূল দোকান থেকে একটি ধারালো হাসুয়া নিয়ে বের হয়ে এসে মিঠুনের ঘাড়ে ও পেটে আঘাত করে। উপস্থিত লোকজন দ্রুত মিঠুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে পৌছালেই
চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুর খবরে নিকটজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে অভিযুক্ত শিমূল হোসেনকে আটক করতে পারেনি পুলিশ।আটক করেছে পুলিশ শিমুলের শশুর ও চাচা শশুরকে৷কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন
জানান, ঘটনার পর পরই অভিযুক্ত আত্মগোপন করেছে।তাকে আটকের চেষ্টা ও পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।নিহত মিঠুন পৌরসভার ১৭ নং ওয়ার্ড ঝালুপাড়া গ্রামের এনায়েত হোসেন’র
ছেলে। হত্যায় অভিযুক্ত নিহতের চাচাত ভাই শিমূল মাওলা হোসেন’র ছেলে।


