কুষ্টিয়ায় অবৈধভাবে মজুদকৃত ডাল উদ্ধার ও ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থাগ্রহণ

কুষ্টিয়া ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশনঃ কুষ্টিয়ায় অবৈধভাবে মজুদকৃত ডাল উদ্ধার করে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  বুধবার সকালে কুষ্টিয়ার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম হোসেন এঁর নির্দেশনায় ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফন নাহার এঁর তত্ত্বাবধানে কুষ্টিয়া জেলা শহরের বড় বাজারে অবৈধ মজুদদারির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।  কুষ্টিয়া জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান ও মোছাঃ খাদিজা খাতুনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ৬০০ মন ডাল (আস্ত) অবৈধভাবে মজুদের অপরাধে মেসার্স বৈদ্যনাথ সাহাকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ও মেসার্স স্বপন সাহা এন্ড সন্সকে ১০০০০০ (এক লক্ষ) টাকা অর্থদন্ড প্রদাণ করা হয়৷
করোনা ইস্যুকে পুজি করে দুইজন অবৈধ মজুদদার ২১০০ মন ডাল (আস্ত) মজুদ করায় অপরাধে মোট ১৫০০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজকর) টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে মজুদকৃত সকল ডাল ন্যায্যমূল্যে মিলারদের নিকট বিক্রির ব্যবস্থা করা হয়।