কুষ্টিয়া: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সাধারণ মানুষকে সচেতন করতে দিশার কুষ্টিয়ার উদ্যোগে শহরে সচেতনতায় মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে শহরের চরথানাপাড়া এলাকা থেকে সাতশো মানুষের মাঝে এসব বিতরণ কার্যক্রম শুরু করেন কুষ্টিয়া পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিল মাজেদুল খন্দকার ধীমান।
এসময় উপস্থিত ছিলেন- দিশাব কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক অঞ্জন কৃষ্ণ শুভ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জামাল, মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন মিলন, ভলেন্টয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) কুষ্টিয়ার সভাপতি ফয়রাল পারভেজ, মানবসম্পদ অফিসার সোহাগ পারভেজ, সদস্য আবু বক্কর সিদ্দিক, যুব সমাজের প্রতিনিধি মো: আব্দুল বারেক, সোহেল পারভেজ, ও মিঠুন কৃষ্ণ শীল প্রমুখ।
এসময় তারা বলেন, এই ভাইরাস থেকে জনসাধারণকে সচেতন করতেই মাস্ক, হ্যান্ডসেনিটাইজার, সাবান ও লিফলেট বিতরণ করা হচ্ছে। জনসাধারণ সচেতন হলেই এই করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। এ জন্য সকলেই হাত পা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করা জরুরি।
সংগঠনের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জামাল জানান আমরা এই কাজটি করতে পেরে খুবই আনন্দিত। দরিদ্র মানুষদের কে সাহায্য করতে আমাদের বেশ ভালো লাগে। এমন করে সবাই এগিয়ে আসলে সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে। সবাই যদি হাত পা গুটিয়ে বসে থাকে তাহলে তো চলবে না। কিছু মানুষকে তো মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। আমরা যেহেতু মাস্ক ব্যবহার করে হাতে গ্লাভস পরে এই কাজে নেমেছি তাই ভয়ের কিছু নেই। বরং ভালো লাগছে। এর মাধ্যমে যদি কিছু মানুষ উপকৃত হয় এই আর কি।
চর-থানাপাড়া এলাকা থেকে সাতশো মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।


