কুষ্টিয়ায় গোপালগঞ্জগামী ট্রেনের লাইনচ্যুত

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন ষ্টেশনে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

বুধবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের সময় লাইন পরিবর্তনের সময় পিছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে একটি বগি লাইনে আটকে থাকায় জেলার সাথে সব রুটের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

কুষ্টিয়ার পোড়াদহ ষ্টেশন মাষ্টার শরিফুল ইসলাম বলেন, রাজশাহী হতে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সেপ্রেসটি ট্রেননি সারর্টিং (লাইন পরিবর্তন করা) করার সময় পেছনের বগি লাইনচ্যুত হয়ে যায়। আপাতত জেলার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারি রিফিল ট্রেন আসার পর উদ্ধারকৃত শুরু হবে।ট্রেন যোগাযোগ স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।