কুষ্টিয়ায় নিজ ঘর থেকে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা এলাকায় নিজ ঘর থেকে জামাল উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। জামাল ওই এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন তাঁত শ্রমিক ছিলেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়রা ঘরের মধ্যে গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলোহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত করে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।