কুষ্টিয়ায় বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় ইসলাম (৪৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। ইসলাম জেলা সদর উপজেলার জগতি কাটাজুলাপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, কুষ্টিয়ার বিআইডিসি বাজারের রাব্বি স্টোরের মালিক ইসলাম। সকালে ইসলাম বটতৈল এলাকা থেকে বাইপাস সড়ক দিয়ে তিনি তার দোকানের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কুষ্টিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার ইসাহক আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।