কুষ্টিয়া প্রতিনিধি আমিন হাসান ঃ কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার (২৩ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের
রাণাখড়িয়া ঘুড়ামারা ডউর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মানবেন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত তরিকুল উপজেলার আটমাইল নওদা খাদিমপুর এলাকার রুকমান আলীর ছেলে।
এসআই মানবেন্দ্র বিশ্বাস জানান, সকালে তরিকুল তার কারখানার পাউরুটির ভ্যান নিয়ে সাপ্লাইয়ের জন্য যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে আসা একটি
দশচাকার দ্রুতগামী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক টালককে আটক করা সম্ভব হয়নি।


