সোহেল পারভেজ ঃ কুষ্টিয়া জেলার ইবি থানার মনোহরদিয়া ইউনিয়নের নৃসিংহপুর গ্রামের মধ্যে ক্ষমতার দাপট দেখিয়ে বাবলু ও সুমন প্রায় ১০ বছর ধরে বিএসবি ব্রিক্স নামে ড্রাম চিমনি বসিয়ে ইট ভাটা চালিয়ে যাচ্ছে তা সরেজমিনে দেখা গেছে। কুষ্টিয়ায় প্রশাসনের কঠোর নজরদারী না থাকায় উচ্চ আদালতে রিট করার নামে প্রায় শতাধিক অবৈধ ইটভাটায় এখনও কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত ২০০২ সালে ইট ভাটায় ড্রাম চিমনি’র ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেন। এর পরবর্তীতে গত ২০১৪ সালের ১ জুলাই থেকে ইটভাটায় ১’শ ২০ ফিটের ফিক্সট চিমনি ব্যবহারও নিষিদ্ধ ঘোষণা করা হয়। শুধুমাত্র জিগজ্যাগ জাতীয় ইটভাটাগুলো বৈধ ঘোষণা করেন। সূত্র জানায়, কুষ্টিয়ায় প্রায় দেড় শতাধিক ইটভাটা রয়েছে। এরমধ্যে ৩০ থেকে ৪০টি ভাটা জিগজ্যাগ জাতীয়, ৮০ থেকে ৯০টি (১’শ ২০ ফিটের) ফিক্সট চিমনি ও ২৫ থেকে ৩০টি ড্রাম চিমনি রয়েছে।
চলতি বছরে কুষ্টিয়ার বেশ কয়েকটি ড্রাম চিমনি’র ইটভাটাতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ড্রাম চিমনি ও কাঁচা ইট ভেঙ্গে ধ্বংস করে দেন। এর পরবর্তীতে আবারও ওই চক্র ভাটা নির্মাণ করে অবৈধ ভাবে ব্যবসা চালিয়ে আসছে। এছাড়াও বিভিন্ন এলাকায় আবাদি জমিসহ বিভিন্ন স্থানে ড্রাম চিমনির ইটভাটা নির্মাণ করে কাঠ দিয়ে অবাধে ইট পুড়ানো হচ্ছে। তাদের দেখা দেখি অন্যান্যরা স্ব-স্ব স্থানে ড্রাম চিমনি’র ইটভাটা গড়ে তুলেছে।
উক্ত বিএসবি ভাটাতে এ পর্যন্ত কোন প্রকার প্রশাসনের হস্তক্ষেপ না হওয়ায় তাদের ক্ষমতার দাপট এত বেশী পরিমান বেড়ে গেছে তা কল্পনাতীত। উক্ত ভাটার অপর পার্টনার বাবলু সে নানা অপকর্মের সাথে যুক্ত থেকে গড়ে তুলেছে সন্ত্রাসী বাহিনী ও অস্ত্রধারী ক্যাডার নামে বাবলুকে এলাকাবাসী চিনে। সেই সুবাদে ইবি থানার মনোহরদিয়া ইউনিয়নের নৃসিংহপুর গ্রামের মধ্যে ক্ষমতার দাপট দেখিয়ে বাবলু ও সুমন গ্রামের মধ্যে ড্রাম চিমনি বসিয়ে ইট তৈরী করছে, অন্যদিকে ইটের সাইজ নির্ধারিত মাপ (১০”*৫”*৩”) এর চেয়ে ছোট সাইজের। ভাটার ২কি:মি: এর মধ্যে কোন আবাস্থল না থাকার নিয়ম থাকলেও ভাটার একেবারে পাশেই রয়েছে আবাদি চাষ জমি এবং তৎসংলগ্ন স্থানেই রয়েছে বাড়ি-ঘর। তাছাড়াও কাঠ ব্যবহার করছে নির্বিঘেœ।
এছাড়া আশে-পাশের ফসলী জমি ও ফসল ব্যাপক আকারে নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে এলাকার রাস্তাঘাট ও ঘড়-বালিতে ধুলা-বালিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এছাড়াও পাশের আবাদি জমি থেকে মাটি কেটে ভাটায় নিয়ে মাটির জমাট করে ইট তৈরী করছে। ভাটার ধুয়া ও ধুলা-বালি প্রবাহিত হওয়ায় অতি সহজেই তারা শ্বাস নালী সংক্রান্ত রোগে আক্রান্ত হচ্ছে। সূশীল সমাজ এ ব্যাপারে খুবই উদ্বেগ প্রকাশ করেছেন। তাছাড়াও এলাকার গাছ কেটে সাবাড় করে দেওয়ায় একদিকে যেমন বাতাসে অক্সিজেন এর পরিমাণ কমে যাচ্ছে অন্যদিকে তেমন কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ বেড়ে যাওয়ায় এলাকাবাসীর বিভিন্ন শ্বাসতন্ত্র জনিত রোগে আক্রান্ত হচ্ছে এবং বায়ুদূষণ বেড়ে যাওয়ায় পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। পরিবেশে ক্ষতিকর টক্সিক কার্বন মনো অক্সাইড বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী বিভিন্ন টক্সিসিটিতে আক্রান্ত হচ্ছে।
এ বিষয়ে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালনক আতাউর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাদের অভিযান চলমান রয়েছে আমরা অতি দ্রুত প্রশাসনের সহযোগীতায় অভিযান করব। অন্যদিকে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সরাসরি যোগাযোগ করে কথা হলে তিনিও দ্রুত অভিযান পরিচালনার কথা বলেন। কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসককে গতকাল মুঠোফোনে বিস্তারিত জানানো হলে তিনি তাৎক্ষনিকভাবে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন এবং জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহনের জন্য জানিয়ে দেন।
Attachments area


