কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ৮৭০জন কৃষকের মাঝে ৫হাজার ২২০টি বিভিন্ন জাতের ফলজ,ঔষধি গাছের চারা বিনামুল্যে বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। সোমবার দুপুরে
রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা সম্প্রসারণ অধিদপ্তর ভূরুঙ্গামারী উপজেলা কৃষি ভবনে এসব গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান ,উপজেলা ভাইসচেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, কৃষি সম্প্রসারন অফিসার শাহ মোঃ আপেল মাহমুদ এবং প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।
উপজেলার ২৯টি কৃষক গ্রুপের ৩০জন কৃষক সদস্যকে জনপ্রতি ৬টি করে আম,মালটা, পেয়ারা, লিচু এবং জাত নিমের গাছের চারা বিতরণ করা হয়।


