কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ২৫০জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার(৪ জানুয়ারি) সকালে জেলা পুলিশের উদ্যোগে রাজাহাট থানা চত্বরে ২৫০জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আলম।
কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান,পুলিশ সপ্তাহ পালনের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার ১১টি থানায় অসহায় শীতার্ত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হবে।৫-১০ জানুয়ারি পর্যন্ত অন্যান্য থানায় কম্বল বিতরন চলবে।


